Read more

 কিভাবে একটি নতুন জিমেইল একাউন্ট খুলবেন?

ইমেইল এই নামটি আমরা কমবেশি আমরা সবাই শুনেছি। ইমেইল এর সংক্ষিপ্ত রুপ হল Electronic Mail  । আমরা অনেকেই আছি যারা ইমেইল আর জিমেইল এর ভিতর তালগোল পাকিয়ে ফেলি। অনেকে আছেন যারা এমনও বলে থাকেন যে - ভাই আমি তো আপনাকে ইমেইল আইডি তৈরি করতে বললাম আপনি  আমায় জিমেইল আইডি তৈরি করে দিলেন কেন? হাহাহাহা....

আসুন প্রথমে ইমেইল আর জিমেইল এর পার্থক্য টা সম্পর্কে জেনে নেই।


ইমেইল কি:- ইমেইল হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুবই কম সময়ে তথ্য পাঠানোর একটি মাধ্যম।

জিমেইল কি:- আর জিমেইল হলো ইমেইলের একটি সার্ভিস প্রোভাইডার।


আরো ভালোভাবে বলতে গেলে আমরা কথা বলার জন্য মোবাইল ফোনে যে সিম ব্যবহার করি তা বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোন একটি কোম্পানির সিম ব্যবহার করি। জিমেইল হলো ইমেইলের  একটি কম্পানি অথবা সার্ভিস প্রোভাইডার। অর্থাৎ আপনি যদি একটি ইমেইল সুবিধা পেতে চান তবে অবশ্যই আপনাকে কোন সার্ভিস প্রোভাইডার অর্থাৎ জিমেইল ইয়াহু ইত্যাদি যেসব সার্ভিস প্রোভাইডার আছে তাদেরকে ব্যবহার করে ইমেইল সুবিধা পেতে হবে। অনেকেই ভাবতে পারেন যে আমি এত বিস্তারিত কথা কেন বলছি, আমি চাই যারা একেবারেই নতুন তারাও যেন খুব ভালোভাবে ইমেইল আর জিমেইল এর ব্যপারটা বুঝেন পারেন।


যাই হোক এবার আমরা কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় তা দেখব।



➤ জিমেইল অ্যাকাউন্ট তৈরির জন্য প্রথমে এই লিংকে ক্লিক করুন Create your Google Account।

➤ এরপর পারসোনাল হলে For myself আর বিজনেসের জন্য হলে To manage my business এ ক্লিক করুন।

➤ এরপর Name অংশে প্রথমে আপনার নাম এবং পরে আপনার নামের পদবী দিন।

➤Choose your username অংশে আপনার username লিখুন‌।

আপনার জিমেইল ইমেল ঠিকানাটি আপনার username এর পরে “@gmail.com” সংযুক্ত হবে।

যেমন আপনা জিমেইলের username হয় abir,তবে জিমেইল ঠিকানাটি  হবে “abir@gmail.com”


 বি দ্র: এক রকম Username দিয়ে যদি অন্য আইডি করা হয় তবে ,আপনার ইউজার নেম এর সাথে বাড়তি কিছু সংখ্যা বা বর্ণ যোগ করে দিতে হবে।অর্থাৎ Username আপনি যা ব্যাবহার করবেন তা  আগে অন্যকেউ ব্যবহার করে থাকলে ইউজার নেম কিছু ভিন্ন করতে হয়।


➤ আপনার ইমেইল একাউন্ট এর একটি পাসওয়ার্ড দিন Create a password এবং Confirm your password এই অপশনে।দুটি অপশন এর পাসওয়ার্ড একই রকমই রাখবেন।

তবে পাসওয়ার্ডটি যেন অবশ্যই শক্তিশালী হয়। উদাহরন স্বরুপ:- abir9874525abir,hh এমন হতে পারে।

➤তারপর Next এ ক্লিক করুন।

➤এখানে আপনার phone number লিখুন।

➤তারপর Recovery email  আইডি লিখুন। যদি থাকে দিবেন না থাকলে দেয়ার প্রয়োজন নেই।

➤তারপর Day, Month, Year  অপশনে আপনার জন্ম তারিখ দিন।

➤এর পর লিঙ্গ সিলেক্ট করে। পুরুষ হলে Male মহিলা হলে Female।

➤তারপর Next এ ক্লিক করুন। 

➤এখন আপনার phone number লিখুন। যেমন-01776915129

➤এরপর আপনার phone number verify করতে Next এ ক্লিক করুন।অর্থাৎ আপনার ফোন এ ৬ সংখ্যায় একটি বার্তা বা Message আপনার নাম্বারে যাবে।

➤তারপর ((G-******)) ৬ সংখ্যার বার্তাটি দিন। যে নাম্বার টি গুগল আপনার ফোনে ম্যাসেজ হিসেবে পাঠিয়েছে।

➤Verify এ ক্লিক করুন।

➤Google ভিডিও কল ও মেসেজ এর জন্য গুগল আপনার ফোনের অনুমতি চাইবে। ফোন নাম্বার থেকে ভিডিও কল ও মেসেজ না চাইলে Skip  দিন। ভিডিও কল ও মেসেজ না চাইলে Skip  দিন।

➤Google এর  সার্ভিস ব্যাবহারের Privacy and Terms সাথে সহমত হলে I agree তে ক্লিক করুন।

➤এরপর জিমেইল পেতে Google apps এ ক্লিক করুন। তারপর Gmail এ ক্লিক করুন।

➤আপনার Gmail অ্যাকাউন্টটি ব্যবহার করুন।