Read more

 ইউটিউব থেকে আয় করুন। (পর্ব ০১)

পৃথিবীটা যেনো এখন হাতের মুঠোয়।  যার কাছে একটা মুঠোফোন আছে তার কাছে আছে সম্পূর্ণ পৃথিবী। ছোট বড় সবাই এখন মুঠোফোনের বেশ ভক্ত।  তবে শুধু মুঠো ফোন হলেই হবে না দরকার সেখানে ইন্টারনেটও। তবেই তো আপনি চাইলেই যা খুশি করতে পারবেন। যা খুশি বলতে- আপনি চাইলেই ঘরে বসে পৃথিবীর বিভিন্ন মানুষের সাথে আপনার মুঠোফোনের সাহায্যে ভিডিও কলে কথা বলতে পারেন। চাইলেই আপনার সকল সময়গুলো সেই মুঠোফোনের মাঝেই শেষ করে দিতে পারেন। আবার চাইলে সেখান থেকে আনলিমিটেড ইনকামও করতে পারেন। আচ্ছা আপনি নিশ্চয়ই  আমার এই লেখাটি আপনার ফোন অথবা কম্পিউটারে পড়ছেন। তাহলে নিশ্চয়ই আপনি ইউটিউবও ব্যবহার করেন। তবে আর একটু যেনে রাখুন সেই ইউটিউব থেকেই আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে এটা আবার কিভাবে সম্ভব। তবে ওয়েট, এত উত্তেজিত হওয়ার কোন কারন নেই।  আপনি কিভাবে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন সেটার সম্পূর্ণ গাইডলাইন আমি আজ আপনাদের দিবো। ইউটিউবে অধিক ইনকামের বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদের বলবো।  তবে আর দেরি কেনো। আসুন জানি ইউটিউব সম্পর্কে, আর ইনকাম করি সারাজীবন ধরে। যাইহোক আপনার ঠোটের কোনে হাসিটা ভালো ছিলো। এই হাসিটাই আমাকে অনুপ্রেরণা যোগাবে।  জ্বি আমি আপনাকেই বলেছি।


ইউটিউব থেকে আয় করুন




ইউটিউব কি?

প্রথমে জানি ইউটিউব কি। ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং সার্ভিস। এখানে প্রতি দিনই লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন টপিকের উপর ভিডিও আপলোড করে থাকে। আবার এখান থেকে বিভিন্ন ইউটিউব ব্যাবহারকারীরা বিভিন্ন ভিডিওতে লাইক কমেন্ট  শেয়ারও করতে পারেন বা করে থাকেন। আবার কিছু ইউটিউব ব্যাবহারকারীরা তাদের ইউটিউব ভিডিওর উপর এড(বিজ্ঞাপন) বসিয়ে লাখ লাখ টাকা ইনকাম করেন। তো  আজ আমরা জানবো যে কিভাবে এখান থেকে ইনকাম করা যায়।


ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন?

পৃথিবীতে অনলাইন ভিত্তিক অনেক গুলো আয়ের উৎস হতে ইউটিউব হচ্ছে সবচেয়ে সহজ উৎস বা সাইট। আসুন খুব সহজে, এক কথায় আপনাকে ইউটিউব থেকে আয় করার পদ্ধতি সম্পর্কে বলি।

➤ইউটিউব থেকে আয় করতে হলে মূলত আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এখন সেটা যে কোন টপিকের উপরেই হতে পারে।

➤এরপর সেই ভিডিও আপনাকে ইউটিউব এ আপলোড দিতে হবে।

➤অতঃপর ইউটিউব কতৃপক্ষ আপনাকে সেই ভিডিওতে এড বসানোর অনুমতি দিবে।আর এড বসানো হয়ে গেলেই শুরু হয়ে যাবে আপনার আনলিমিটেড ইনকাম। তো আশা করি আপনি বুঝেছেন যে ইউটিউব থেকে কিভাবে  আর্ন করতে হয়। তো আসুন  এবার জানি ইউটিউবের A টু Z মানে ইউটিউবের খুটিনাটি।


ইউটিউব থেকে কত টাকা আয় করা সম্ভব?

ইউটিউব থেকে কত টাকা আয় করা সম্ভব তা নির্দিষ্ট করে কখনই বলা সম্ভব নয়। সাধারনত ইউটিউব থেকে কত টাকা উপার্জন করতে পারবেন তা আপনার চ্যানেলের  ভিডিও এর ধরণ, ভিডিও, ভিউস, অবস্থান, প্রচার, মনেটাইজেশনের পদ্ধতি ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে। এইসব বিষয়ের উপর ভিত্তি করে সেটা ১০ হাজার টাকাও হতে  পারে আবার ১০ লাখ টাকাও হতে পারে।


একজন ইউটিউবার হতে হলে প্রথমে আপনাকে যে সব ব্যাপার গুলো নিয়ে ভাবতে হবে?

ধরে নিচ্ছি আপনি এখন ইউটিউব থেকে  ইনকামের জন্য মনস্থির করে ফেলেছেন। তো ঠিক এই সময় আপনাকে যে বিষয়টা নিয়ে ভাবতে হবে

➤.আপনাকে প্রথমে আপনার চ্যানেলের নিস/ বিষয়বস্তু সিলেক্ট করতে হবে। আপনি কোন বিষয়বস্তুর উপর ভিডিও বানাতে চান সেটা আগে ঠিক করে নিতে হবে। উদাহরণ স্বরূপ ধরুন- আপনি টেকনোলজি সম্পর্কে ভালো জানেন তাহলে আপনি টেকনোলজি বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। অথবা ধরুন আপনি রান্না বিষয় সম্পর্কে, 

খেলাধুলা সম্পর্কে, হেলথ টিপস সম্পর্কে অথবা অন্য যে কোন বিষয় সম্পর্কে ভালো জানেন। তা হলে সে বিষয়ের উপরেই ভিডিও বানাতে পারেন।

➤ আচ্ছা তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনি টেকনোলজি সম্পর্কে ভালো জানেন। আর তাই আপনি টেকনোলজি বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে ভিডিও বানাবেন?

⬎আপনি কি নিজেই ক্যামেরার সামনে এসে টেকনোলজি বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে অবগত করতে চান?

⬃নাকি আপনি ক্যামেরার সামনে না এসে শুধু আপনার কম্পিউটার স্কিন রেকর্ড করে টেকনোলজি বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে অবগত করতে চান?

আপনার আনসার যদি হয় ক্যামেরার সামনে এসে তাহলে যাযা লাগবে:-   

১.কম্পিউটার  

২. ক্যামেরা   

৩.মাইক্রফোন

৪.লাইটিং

আপনার আনসার যদি হয় কম্পিউটার স্কিন রেকর্ড তাহলে যাযা লাগবে:-

১.কম্পিউটার

২.মাইক্রফোন

ইউটিউবিং শুরু করার আগে আপনাকে যা জানতে হবে?

১. ভিডিও এডিটিং এর বেসিক নলেজ।

২. কম্পিউটার স্কিন রেকর্ডের জন্য যে কোন একটি সফটওয়্যারে বেসিক নলেজ। এ ক্ষেত্রে আপনি কেমতাসিয়িা সফটওয়্যারটি ব্যাবহার করতে পারেন।


৩. গ্রাফিক ডিজাইন এর বেসিক নলেজ।

ইউটিউব একাউন্ট খুলতে কিকি লাগবে?

ইউটিউব একাউন্ট খুলতে আপনার একটি জিমেইল একাউন্ট লাগবে। দেখে আসুন- কিভাবে একটি জিমেইল একাউন্ট খুলবেন।


ইউটিউব চ্যানেল খোলার নিয়ম?

➤ ইউটিউবে লগইন বা signin করুন। সবচে আগেই আপনাকে যেতে হবে ইউটিউবের ওয়েবসাইটে। ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে একদম ওপরে ডানদিকে আপনি “sign in” বলে একটি লিংক দেখবেন। আপনি সেই  signin button এ ক্লিক করুন।


➤এখন YouTube এ গিয়ে Sign in এ ক্লিক করার পর আপনি একটি web page দেখবেন যেখানে আপনাকে নিজের Google বা Gmail একাউন্টের Id এবং password  দিয়ে লগইন করতে বলা হবে।


➤এখন আপনাকে চ্যানেল খোলার জন্য সবচে আগেই YouTube  এর সবচে ওপরে ডানদিকে শেষে থাকা ছোট্ট “profile Icon” টিতে ক্লিক করতে হবে। এখন, YouTube profile icon এ ক্লিক করার পর আপনি কিছু options দেখবেন। এই option গুলির মধ্যে সোজাসোজি “Create a channel” অপশনে ক্লিক করুন।


➤ এখন, “Create a channel” অপশনে ক্লিক করার পর আপনি দেখবেন আপনাকে YouTube একটি পেজ দেখাবে যেখানে লেখা থাকবে “Use YouTube as” এবং তার নিচে দুটো ছোট ছোট বাক্স দেয়া থাকবে। সেই ছোট্ট বাক্স গুলিতে আপনাকে নিজের চ্যানেলের জন্য নাম লিখে দিতে হবে।


➤ ছোট্ট বাক্স গুলিতে আপনার নিজের চ্যানেলের জন্য নাম লিখুন। যেমন Tech Pro  ।  এরপর নিচে “CreateChannel” এ ক্লিক করুন। Congratulations, দেখুন সোজাসোজি বলতে গেলে আপনার চ্যানেল তৈরি হয়েগেছে।  Your Channel  অথবা Youtube Studio এ ক্লিক করার পর আপনি পরের পেজে দুটো অপশন দেখবেন। একটি হলো “Customize channel” এবং আরেকটি  “Youtube Studio“.


➤Customize channel অপশনে গিয়ে আপনি নিজের ইউটিউব চ্যানেল customize করতে পারবেন। মানে, আপনি নিজের চ্যানেলে প্রোফাইল পিকচার, background ছবি (Channel art), description, About এরকম ধরণের জিনিস লাগাতে এবং আপডেট করতে পারবেন। Creator studio অপশনে গিয়ে আপনি নিজের চ্যানেলের জন্য অনেক রকমের সেটিংস (settings) করতে পারবেন। যেমন channel settings, video manager,  আপনার চ্যানেলে কয়টা subscribers হলো, ভিডিওতে কতটা views হলো এসব।


ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করবেন ?


প্রথমেই জানি- আপনি ইউটিউবের জন্য যে ভিডিওটি আপলোড করতে চান ইউটিউবের নিয়ম অনুযায়ী তা ফরম্যাট করা থাকতে হবে- AVI, 3GPP, MOV, MP4, MPEG, FLV, M4V, WMV, WEBM ইত্যাদি। ইউটিউব মূলত এসকল ফরম্যাট সমর্থন করে । তাই ভিডিওটি অন্য ফরম্যাটে থাকলে এসব ফরম্যাটে কনভার্ট করে  নিতে হবে। এবার আসি আপলোড এর ব্যাপারে। 


➤সবচেয়ে আগেই আপনার যেতে হবে YouTube এর ওয়েবসাইটে। 

➤YouTube এর ওয়েবসাইটে যাওয়ার পর আপনি নিজের ইউটিউব একাউন্টে লগইন করুন।

➤নিজের একাউন্টে লগইন করার জন্য সোজাসোজি ইউটিউবের পেজে ওপরে ডানদিকে থাকা “Sign In” লিংকে ক্লিক করুন।

Sign In লিংকে ক্লিক করার পর আপনাকে নিজের Google অথবা Gmail একাউন্টে লগইন বা sign in করার জন্য বলা হবে। তাই, নিজের গুগল ইমেইল আইডি এবং  পাসওয়ার্ড এক এক করে দেয়া বাক্সতে দেন এবং তারপর নিচে “Next” এ ক্লিক করুন।

➤এখন, নিজের ইউটিউব একাউন্টে লগইন করার পর আপনি Your Channel/Youtube studio তে ক্লিক করুন।

➤আপনি যদি Youtube studio তে ক্লিক করেন তাহলে গুড আর যদি Your Channel তে ক্লিক করেন তাহলে আবার Youtube studio ক্লিক করুন।

➤YouTube এ video আপলোড করার জন্য এখন আপনি নিজের ইউটিউব পেজের ওপরেরদিকে একটি “Video icon” দেখবেন। আপনি সেই video icon এ ক্লিক করুন। 

➤Video icon এ ক্লিক করার পর আপনি আরো দুটি অপসন দেখবেন। সেই অপশন গুলির মধ্যে আপনি প্রথম অপসন “Upload video” অপশনে ক্লিক করুন। 

➤এখন Upload video তে ক্লিক করার পর আপনি upload পেজ দেখবেন। আপলোড পেজে মধ্যেখানে আপনি দেখবেন লেখা আছে “Select file to upload“. আপনাকে সোজাসোজি “Select file to upload” এ ক্লিক করতে হবে

➤এখন select file এ ক্লিক করার পর আপনার কম্পিউটারের ফাইল ম্যানেজার খুলেযাবে যেখানথেকে আপনি নিজের কম্পিউটার থেকে ভিডিওটি বেঁচে নিতে পারবেন। এখন ভিডিও বেঁচে নিয়ে নিচে “Open” অপশনে ক্লিক করুন। এতে আপনার ভিডিও ইউটিউবে আপলোড হওয়া শুরু হয়ে যাবে।

➤ভিডিও ফাইল সিলেক্ট করে open এ ক্লিক করার পর আপনি একটা পেজ দেখবেন যেখানে আপনাকে সেই ভিডিও কতটুকু আপলোড হয়েছে এবং পুরো আপলোড হয়েছে কি না তা দেখাতে থাকবে। 

➤ভিডিও পুরো আপলোড হতে কতটুকু সময় লাগবে সেটাও আপনি পেজের ওপরে দেখতে পারবেন।

➤মনে রাখবেন, ভিডিওটি পুরো ১০০% আপলোড হওয়ার পর আপনি ডানদিকে থাকা “Publish” বাটন অবশই ক্লিক করবেন। এতে আপনার আপলোড করা ভিডিওটি আপনার চ্যানেলে publish হয়ে যাবে এবং জেকেও তখন আপনার ভিডিও ইউটিউবে দেখতে পারবেন।


ভিডিওর ইনফরমেশন প্রদান?

কিছু জরুরি কথা, যখন ভিডিওটি আপলোড হতে থাকবে তখন পেজের নিচে “Title”, “Description” , “Tag” “Video category” ঘরগুলো অবশ্যই পুরন করবেন। ঘরগুলো যে ভাবে পুরন করবেন।Title- ভিডিওর নাম, Description-ভিডিওর বর্ণনা, Tag- ভিডিও সার্চ দিয়ে খুঁজে পাবার জন্য প্রয়োজনীয় কিওয়ার্ড, Video category- আপনার ভিডিও টি কোন কেটাগরীর তা দিবেন। 

আরও পড়ুন