Read more
অনলাইনে আয় করার সেরা ৫ টি নির্ভরযোগ্য সাইট ।
অনলাইনে আয় সে তো মরীচিকা। সেটা আবার সম্ভব নাকি। আপনি অনলাইন জগতে এসে অনেক ঘাটাঘাটির পর নিশ্চয় এখন এটা ভাবছেন। তবে জেনে রাখুন আপনি এতদিন ভুল রাস্তায় হেটেছেন।আজ আপনাদের অনলাইনে আয় করার সেরা ৫ টি নির্ভরযোগ্য সাইট দেখাবো । তো চলুন শুরু করা যাক।
অনলাইনে আয়
১.অ্যাডসেন্স এবং অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে আয়:-
সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ওয়েবসাইট ওনার তাদের সাইট দিয়ে মাসে হাজার থেকে লক্ষ ডলার ইনকাম করছে। গুগল অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করতে আপনার একটি ওয়েবসাইট থাকতে হবে।এরপর কিছু ট্রিকস অবলম্বন করে ওয়েবসাইটে ট্র্যাফিক বা ভিজিটর আনতে হবে তাহলে আপনি গুগল অ্যাডসেন্স এবং অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্ক থেকে অর্থ উপার্জন করতে পারবেন। অনলাইনে প্যাসিভ ইনকামের এটাই সবথেকে দীর্ঘস্থায়ী উপায়। আপনার যদি ভাল কন্টেন্ট সমৃদ্ধ একটি ব্লগ সাইট বা ওয়েবসাইট থাকে তবে আপনার অনলাইন ইনকাম চলতেই থাকবে। কিছুদিন আগেও বাংলা ওয়েবসাইট বা ব্লগে গুগল অ্যাডসেন্স অনুমোদন ছিল না। কিন্তু এখন গুগল তাদের অ্যাডসেন্সে বাংলা ভাষা তালিকা ভুক্ত করার যে কেউ তার বাংলা ওয়েবসাইট বা ব্লগ দিয়েই টাকা ইনকাম করতে পারে।
২.অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম:-
আপনি যদি অনলাইনে টাকা উপার্জনের জন্যে খুব পরিশ্রমী আর ধর্যশীল একজন মানুষ হন তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার জন্যই। অন্য যে কোন সময়ের তুলনায় মানুষ এখন বেশি অনলাইন শপিং করছে। আর এই অনলাইন শপিংয়ের ঊর্ধ্বমুখী বিকাশের কারণেই আগের তুলনায় এফিলিয়েট মার্কেটিং করে উপার্জন করার সুযোগ বেড়েছে। আমাজন, ফ্লিপকার্ট, ক্লিক ব্যাঙ্ক, ইবে আলিবাবা ইত্যাদি শত শত অনলাইন মার্কেটপ্লেস আছে যেখানে আপনি অনলাইনে তাদের পন্যের প্রচার করতে পারেন। এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনি একটি ওয়েবসাইট তৈরি করে সঠিক পণ্য কেনার জন্য গ্রাহকদের সহায়তা করতে পারেন। পরিবর্তে উক্ত পণ্যের বিক্রয়ের উপর পন্য এবং মার্কেট প্লেস ভেদে আপনি ৪% থেকে ২০% পর্যন্ত কমিশন উপার্জন করতে পারেন।
৩.ওয়েব ডিজাইন করে আনলিমিটেড আয়:-
আপনি ভাল ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজ যদি পারেন তবে আপনি যে সব গ্রাহক তাদের নতুন ওয়েবসাইট তৈরি বা পুরাতন ওয়েবসাইট নতুঙ্করে সাজাতে চায়, তাদের কাছ থেকে অর্ডার নিয়ে ওয়েব ডিজাইনের কাজ করে আনলিমিটেড আয় করতে পারেন। তবে যদি আপনি ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজ না জেনে থাকেন তাহলে আগে প্রশিক্ষণ নিয়ে কাজ শিখুন এবং তারপর শুরু করুন। কেননা দিন দিন ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজের চাহিদা বাড়ছে কারণ এখন প্রত্যেক প্রতিষ্ঠানই চায় নিজেদের একটি করে ওয়েবসাইট।আর তাছাড়া ব্যক্তি পর্যায়েও দিন দিন ওয়েবসাইট বা ব্লগ সাইটের চাহিদা বাড়ছে। তাই আপনি ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজ শিখে দেন ডিজাইন ও ডেভেলপমেন্টের কাজ করে আনলিমিটেড আয় করতে পারেন।
৪.ইউটিউব থেকে আয়:-
বর্তমান সময়ে ইউটিউব চ্যানেল থেকে আয় একটা কমন ব্যাপার হয়ে গেছে । আপনি যে বিষয়ে পারদর্শী বা যা করতে ভালোবাসেন এমন যে কোন একটা নিস/বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারেন এবং তা আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে আনলিমিটেড আয় করতে পারেন। এখন আপনার ইউটিউব চ্যানেল যে কোন বিষয় নিয়ে হতে পারে যেমন, কোন শিক্ষণীয় বিষয়, ভ্রমন, এন্টারটেইনমেন্ট সহ যে কোন কিছুই।
৫.ই-কমার্স সাইট থেকে ইনকাম:-
দিন দিন খুব বেশি অনলাইন কেনা কাটার প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছে মানুষ । যার ফলে ই-কমার্স সাইট বা অনলাইন মার্কেট প্লেসে জমজমা অবস্থা। আর তাইতো আমাজন, আলিবাবার, মত প্রতিষ্ঠানের মালিকরা আজ পৃথিবীর সেরা ধনী। আপনি চাইলে নিজেই অথবা বন্ধু বান্ধব মিলে শুরু করতে পারেন নিজেদের ই-কমার্স সাইট। তবে ই-কমার্স সাইট করে সফল হতে হলে আপনাকে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। আপনার আসে পাশের সেই পন্য গুলো নিয়ে কাজ করুন যে গুলো এখনো অনলাইনে সচরচর পাওয়া যায় না। মানুষের দোরগোড়ায় ভাল মানের পন্য পৌঁছে দিন প্রতিদ্বন্দ্বী মার্কেটের তুলনায় কিছুটা কম মূল্যে। সফলতার জন্য এই ২টি টিপস আপনাকে এগিয়ে রাখবে বাজারে।










0 Reviews